Posts

২০২৪ সালে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি: সারজিস

Image
  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ২০২৪ সালে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা হারিয়ে ফেললে আর তা অর্জন সম্ভব হবে না। ছাত্র জনতার এই অর্জন তা যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। কোনো দলাদলি কিংবা অন্য কোনো কারণে যদি এই অর্জন বিনষ্ট হয় তাহলে পলাতক শেখ হাসিনার দোসররা আবার নতুন করে ষড়য়ন্ত্রের সুযোগ পাবে। আজ সোমবার বিকেলে রংপুরের ঐতিহাসিক পাবলিক লাইব্রেরী শহীদ মিনার মাঠে বৈষম্যবিরোধী আন্দোলন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় সারজিস বলেন, ‘আমাদের দেশে সিস্টেমের মাধ্যে যে ক্যান্সার তৈরী হয়েছে, সেই ক্যান্সার নির্মূল করে জনগণের ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠার দিকে যেতে হবে। এজন্য আমাদের ধৈর্য ধরে অন্তবর্তীকালীন সরকারকে সময় দিতে হবে এবং আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে ছাত্র-জনতাকে বলতে চাই, আমরা কোনো অথরিটি না, আমরা প্রেসার গ্রুপ। সেই প্রেসার গ্রুপ হয়েই কাজ করে যেতে চাই।’ সমন্বয়ক বলেন, ‘রংপুর বিভাগের বরাদ্দ কম, দেশের প্রথম সারির সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয় বছরে য...

পল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, পদ ৩৩৪, দ্রুত আবেদন করুন

 বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে ১৮ ক্যাটাগরির পদে ৩৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।  ১পদের নাম: হিসাবরক্ষক পদসংখ্যা: ১৭৭ যোগ্যতা: দ্বিতীয় বিভাগসহ বিকম পাস বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (১১তম গ্রেড) ২. পদের নাম: সহকারী আর্টিস্ট পদসংখ্যা: ১ যোগ্যতা: শিল্পকলায় স্নাতক পাস বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (১১তম গ্রেড) ৩.পদের নাম: স্টোনোগ্রাফার-কাম-কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ৫ যোগ্যতা: কম্পিউটার ব্যবহারসংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে ৩০ ও ২৫ শব্দ এবং চাকরির এক বছরের অভিজ্ঞতাসহ এইচএসসি পাস হতে হবে। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (১৩তম গ্রেড) ৪. পদের নাম: অফিস সহকারী/উচ্চমান সহকারী পদসংখ্যা: ৬ যোগ্যতা: স্নাতক পাস বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (১৩তম গ্রেড) ৫. পদের নাম: গবেষণা অনুসন্ধানকারী পদসংখ্যা: ৩ যোগ্যতা: অর্থনীতি/পরিসংখ্যানসহ স্নাতক পাস বেতন স্কেল: ১১,০০০-২৬,...

রেলওয়েতে আবেদনের সময় বাড়ল, পদ ৩৩৮

Image
 বাংলাদেশ রেলওয়ে রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। এই প্রতিষ্ঠানে চার ক্যাটাগরির পদে ১২ থেকে ২০তম গ্রেডে ৩৩৮ জনকে স্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা ২৮ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। ১. পদের নাম: ট্রেন এক্সামিনার পদসংখ্যা: ৪৫ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। বয়স: ১৮ থেকে ৩০ বছর বেতন স্কেল: ১১,৩০০–২৭,৩০০ টাকা (গ্রে২. পদের নাম:  ২ .ট্রেন কন্ট্রোলার পদসংখ্যা: ২৭ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। বয়স: ১৮ থেকে ৩০ বছর বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)ড– ৩. পদের নাম: ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদসংখ্যা: ১৮ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। বয়স: ১৮ থেকে ৩০ বছর বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড- ১৪)

ওয়ালটনে নিয়োগ, আছে অনেক সুবিধা

Image
 কোয়ালিটি কন্ট্রোল বিভাগ লিড পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সম্প্রতি নিয়োগ। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল, পারফরমেন্স বোনাস, লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স, দুপুরের খাবারের সুবিধা, ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পদের নাম: লিড বিভাগ: কোয়ালিটি কন্ট্রোল পদসংখ্যা: ০১  শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর (ইইই/সিএসই) অন্যান্য যোগ্যতা: মান নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় দক্ষতা।  অভিজ্ঞতা: কমপক্ষে ০৫ বছর চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে  প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: গাজীপুর বেতন: আলোচনা সাপেক্ষে  অন্যান্য সুবিধা: মোবাইল বিল, পারফরমেন্স বোনাস, লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স, দুপুরের খাবারের সুবিধা, ২টি উৎসব বোনাস, সার্ভিস সুবিধা। আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও ...

জামালপুর কারাগারে বন্দিদের বিদ্রোহ, নিহত ৬

Image
 জামালপুর জেলা কারাগারে বিদ্রোহের সময় বন্দিদের মধ্যে সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। জামালপুর জেলা কারাগারে আগুন লাগানোর পর ধোঁয়ায় চারিদিক আচ্ছন্ন হয়ে পড়ে। জামালপুর কারাগারে বন্দিদের বিদ্রোহ, নিহত ৬ জামালপুর জেলা কারাগারে বিদ্রোহের সময় বন্দিদের মধ্যে সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। জামালপুর জেলা কারাগারে আগুন লাগানোর পর ধোঁয়ায় চারিদিক আচ্ছন্ন হয়ে পড়ে। ছবি: সংগৃহীত জামালপুর জেলা কারাগারে আগুন লাগানোর পর ধোঁয়ায় চারিদিক আচ্ছন্ন হয়ে পড়ে। ছবি: সংগৃহীত জাহাঙ্গীর আলম ২ মিনিটে পড়ুন বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টার পর থেকে রাত ৯টা পর্যন্ত গোলাগুলি ও আগুন লাগানোর ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহত হয়েছে ৪ কারারক্ষীসহ অন্তত ১৪ জন। কয়েদিদের সবাইকে নিজ নিজ সেলে ঢুকানো হয়েছে বলে দাবি করেছেন জেলার আবু ফাতাহ। নিহতরা হলেন: আরমান, রায়হান, শ্যামল, ফজলে রাব্বি বাবু, জসিম ও রাহাত। এর আগে, বৃহস্পতিবার দুপুরে জামালপুরে কারাবন্দিরা তাদের থাকার জায়গায় আগুন দিয়ে একটি ফটক ভেঙে ফেলে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুড়তে থাকে। সেনাবাহিনীর সদস্যরা গতকাল থেকে কারাগার এলাকা ঘিরে রাখে।...

ছুটির দিনেও বসে নেই শিক্ষার্থীরা

Image
 নোংরা আর অপরিচ্ছন্নতার বিপরীতে শুভ্রতার ছোঁয়া। একইসঙ্গে চলছে রঙ তুলির আঁচড়ে নানা রকম কথন লিখা। কোথাও স্থান পেয়েছে দেশের মানচিত্র, কোথাও আবার লাল সবুজের প্রিয় পতাকা। বাদ যায়নি আন্দোলনে হারিয়ে যাওয়া সেই মুগ্ধ’র গল্প। রাজধানীর সব সড়কে ট্রাফিক ব্যবস্থাপনাও নিয়ন্ত্রণ রাখছেন শিক্ষার্থীরা৷ শুক্রবার (৯ আগস্ট) ছুটির দিনে ফুটপাত থেকে শুরু করে সবখানেই চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম। সড়ক লাগোয়া দেয়ালে সাঁটানো অপ্রয়োজনীয় বিজ্ঞাপন, বিলবোর্ড, অপসারণ আর নানা রকম অপ্রয়োজনীয় স্লোগান মুছে ফেলে সৌন্দর্য বৃদ্ধি করছেন শিক্ষার্থীরা। দেশ সংস্কারের অংশ হিসেবে, এই কার্যক্রমে অংশ নিতে পেরে গর্বিত তারা।

নরসিংদীতে ১১ দফা দাবি নিয়ে পুলিশের বিক্ষোভ

Image
  ১১ দফা দাবিতে বাংলাদেশ পুলিশের বৈষম্যবিরোধী কেন্দ্রীয় সমন্বয় কমিটির ডাকা কর্মবিরতির অংশ হিসেবে নরসিংদীতে কর্মবিরতি পালন করছেন অধস্তন পুলিশ কর্মকর্তা ও সদস্যরা। দাবি আদায়ে দোষী পুলিশের শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচিও পালন করেছেন তারা। নরসিংদী পুলিশ লাইন্স মাঠে দাবি আদায়ে ও কর্মবিরতির সমর্থনে কর্মসূচি পালন করছেন জেলার ৬ শতাধিক পুলিশ সদস্য। বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা ৪টায় নরসিংদী পুলিশ লাইন্স মাঠে দাবি আদায়ে ও কর্মবিরতির সমর্থনে এই কর্মসূচি পালন করেন জেলার ৬ শতাধিক পুলিশ সদস্য। বিক্ষোভ ও কর্মবিরতির এই কর্মসূচিতে উপস্থিত পুলিশ সদস্যরা বিগত ১৫ বছরে অধস্তন কর্মকর্তাদের সঙ্গে বিসিএস পুলিশ অফিসারদের বিভিন্ন অন্যায়ের কথা তুলে ধরে তাদের শাস্তি দাবি করেন। একই সঙ্গে পুলিশ সদস্যদের জীবনের নিরাপত্তার দাবি জানিয়ে তারা বলেন, ১১ দফা পূরণ না হওয়া অবধি কর্মে ফিরবেন না তারা। সে সময় তারা ‘বিসিএসের দালালি, চলবে না চলবে না’, ‘মন্ত্রীদের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, বিপ্লবদের দালালি, চলবে না চলবে না, মনিরের দালালি চলবে না চলবে না, আইজিপির দালালি, চলবে না চলবে না, হৈ হৈ রৈ রৈ দালাল ডিবি হারুন গেলি কৈ, আ...