২০২৪ সালে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি: সারজিস
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ২০২৪ সালে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা হারিয়ে ফেললে আর তা অর্জন সম্ভব হবে না। ছাত্র জনতার এই অর্জন তা যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। কোনো দলাদলি কিংবা অন্য কোনো কারণে যদি এই অর্জন বিনষ্ট হয় তাহলে পলাতক শেখ হাসিনার দোসররা আবার নতুন করে ষড়য়ন্ত্রের সুযোগ পাবে। আজ সোমবার বিকেলে রংপুরের ঐতিহাসিক পাবলিক লাইব্রেরী শহীদ মিনার মাঠে বৈষম্যবিরোধী আন্দোলন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় সারজিস বলেন, ‘আমাদের দেশে সিস্টেমের মাধ্যে যে ক্যান্সার তৈরী হয়েছে, সেই ক্যান্সার নির্মূল করে জনগণের ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠার দিকে যেতে হবে। এজন্য আমাদের ধৈর্য ধরে অন্তবর্তীকালীন সরকারকে সময় দিতে হবে এবং আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে ছাত্র-জনতাকে বলতে চাই, আমরা কোনো অথরিটি না, আমরা প্রেসার গ্রুপ। সেই প্রেসার গ্রুপ হয়েই কাজ করে যেতে চাই।’ সমন্বয়ক বলেন, ‘রংপুর বিভাগের বরাদ্দ কম, দেশের প্রথম সারির সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয় বছরে য...