ছুটির দিনেও বসে নেই শিক্ষার্থীরা

 নোংরা আর অপরিচ্ছন্নতার বিপরীতে শুভ্রতার ছোঁয়া। একইসঙ্গে চলছে রঙ তুলির আঁচড়ে নানা রকম কথন লিখা। কোথাও স্থান পেয়েছে দেশের মানচিত্র, কোথাও আবার লাল সবুজের প্রিয় পতাকা। বাদ যায়নি আন্দোলনে হারিয়ে যাওয়া সেই মুগ্ধ’র গল্প। রাজধানীর সব সড়কে ট্রাফিক ব্যবস্থাপনাও নিয়ন্ত্রণ রাখছেন শিক্ষার্থীরা৷

শুক্রবার (৯ আগস্ট) ছুটির দিনে ফুটপাত থেকে শুরু করে সবখানেই চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম। সড়ক লাগোয়া দেয়ালে সাঁটানো অপ্রয়োজনীয় বিজ্ঞাপন, বিলবোর্ড, অপসারণ আর নানা রকম অপ্রয়োজনীয় স্লোগান মুছে ফেলে সৌন্দর্য বৃদ্ধি করছেন শিক্ষার্থীরা। দেশ সংস্কারের অংশ হিসেবে, এই কার্যক্রমে অংশ নিতে পেরে গর্বিত তারা।

Comments

Popular posts from this blog

ওয়ালটনে নিয়োগ, আছে অনেক সুবিধা

২০২৪ সালে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি: সারজিস